নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সর্বদলীয় বৈঠক কেশপুর বিডিও অফিসে
দি নিউজ লায়নঃ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরের দিন এলাকার রাজনৈতিক প্রতিহিংসার ছবি যাতে না উঠে আসে তার জন্য শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিডিও অফিসে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। যদিও এই বৈঠক গোপনীয়তাঃ ভাবেই হয়।মূলত নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার পাশাপাশি রাজনৈতিক ভাবে সমস্ত রাজনৈতিক কর্মীরা যাতে ভোট প্রচার থেকে শুরু করে এলাকার পরিস্থিতি ঠিকঠাক থাকে তাই ব্লক প্রশাসনের তরফ থেকে এই বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও দীপক ঘোষ, বাম ও কংগ্রেস জোটের প্রতিনিধিরা এবং তৃণমূল ও বিজেপির নেতৃত্ব বৃন্দ।এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সহ সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন ২০১১ সালে বিরোধীদল বলে কেশপুরে ছিল কিছুই ছিল না। বিগত ১০ বছর ধরে কোনো বিরোধী দল তৈরি হয়নি অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কেশপুরে বিজেপিকে কোনোভাবেই বিরোধী মানতে নারাজ কেশপুর ব্লক তৃণমূল।
তা দলের জেলা সহ সভাপতির বক্তব্য থেকেই স্পষ্ট। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে ৮ দফায় ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই বিষয়ে তৃণমূলে জেলা কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন মানুষ ভোট দেবেন ।তাই ক দফায় ভোট হবে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চিন্তিত নয়।

Post a Comment